টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জন করোনা শনাক্ত ও ৬ জনের করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়।
গত ২৪ ঘণ্টায় ৩২টি নমুনা পরীক্ষা করে আরও ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। শতকরা হার ৩২.২৫ ভাগ।
এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৮২০৯ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৭৫৫ জন।
এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনায় সারাদেশের মতো টাঙ্গাইলেও চলমান আছে লকডাউন।
লকডাউন কার্যকর করতে জেলার ১২টি উপজেলায় কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
জেলা প্রশাসকের তত্ত্বাবধায়নে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, র্যার, পুলিশ বিভাগ ও আনসার বাহিনীর সমন্বয়ে জেলার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট পরিচালনাসহ নানামুখী উদ্যোগ নেয়া হয়েছে।
মেবাইল কোর্টের মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আর্থিক জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
