আদালতের নির্দেশ অমান্য করে সরকারি জমিতে ভবন নির্মাণ

আপডেট : ০৪ জুলাই ২০২১, ১১:৩৭ পিএম

ঝালকাঠির রাজাপুরে আদালতের রায় অমান্য করে সরকারি জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী মীরের হাট এলাকায় ‘রাজাপুর-আমুয়া-বামনা পাথরঘাটা’ সড়কের পাশের সরকারি জমিতে সৈয়দ মামুন হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি ভবন নির্মাণ করতে গেলে উপজেলা ভূমি অফিস তা বন্ধ করে দেয়।

জানা গেছে, স্থানীয় মৃত হোসেন আলীর এক ছেলে রুস্তুম আলী ছয় বছর আগে সরকারি জমিতে ভবন নির্মাণ শুরু করলে তার অন্য ভাই ফারুক হোসেন ওই জমি নিজের দাবি করে আদালতের দ্বারস্থ হন। আদালত সরেজমিন এবং প্রতিবেদন বিশ্লেষণ করে ২০১৫ সালের ৩১ মার্চ রায় দিয়ে উল্লেখ করে, ওই জমি তাদের দুপক্ষের কারোরই নয়। এটা সড়ক ও জনপথ বিভাগের মালিকানাধীন সরকারি জমি। তারপরও আদালতের রায় অমান্য করে রুস্তুম আলীর ছেলে সৈয়দ মামুন জোরপূর্বক গতকাল দুপুরে ভবনের বাকি কাজ শুরু করেন।

সৈয়দ মামুন বলেন, আমি এতদিন ঢাকায় ছিলাম, আদালতের রায়ের ব্যাপারে কিছুই জানি না।

এ ব্যাপারে রাজাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুজা ম-ল বলেন, তাদের বিরুদ্ধে একটি উচ্ছেদ নোটিস পাঠিয়ে স্থাপনা ভেঙে ফেলা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত