শ্রীমঙ্গলে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ

আপডেট : ০৪ জুলাই ২০২১, ১১:৩৭ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আশিদ্রোন ইউনিয়নের টিকরিয়া গ্রামে রাতের অন্ধকারে বিভিন্ন যানবাহন আটক করে পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজি করা হয়েছে বলে অভিযোগ করেছে এলাকাবাসী। গত শনিবার রাত সাড়ে ৮টায় আশিদ্রোনের টিকরিয়া সড়কের বেগম রাছুল জান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুশান্ত দেবনাথের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে অবশ্য এলাকাবাসীর ধাওয়া খেয়ে পালিয়ে যায় চাঁদাবাজরা।

স্থানীয়রা জানায়, পুলিশ পরিচয় দিয়ে শনিবার রাতে বিভিন্ন যানবাহন ও পথচারীদের থামিয়ে হাতিয়ে নিতে থাকে নগদ টাকা। এ সময় কয়েকজন জিজ্ঞাসা করলে তারা নিজেদের পুলিশ দাবি করে। তখন তাদের সঙ্গে পুলিশের ওয়্যারলেস ও হ্যান্ডকাফ থাকায় পুলিশ ভেবে কিছু বলেনি তারা।

শ্রীমঙ্গল থানার ওসি আবদুছ ছালেক দাবি করেন, আশিদ্রোন টিকরিয়া এলাকায় এমন কোনো ঘটনা ঘটেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত