করোনা সঙ্গে নিয়েই বাঁচতে শিখতে হবে : জনসন

আপডেট : ০৫ জুলাই ২০২১, ১১:২০ পিএম

করোনাভাইরাসকে সঙ্গে নিয়েই বাঁচতে শিখতে হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। করোনার দ্বিতীয় ঢেউয়ে ফের কাবু হয়ে পড়া দেশটিতে দীর্ঘ লকডাউনের পর পুরোদমে আনলকের আগে দেশবাসীর উদ্দেশে এমন বার্তাই দিলেন জনসন। আগামী ১৯ জুলাই থেকে যুক্তরাজ্যে করোনার যাবতীয় বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। এর আগে ২১ জুন থেকে ব্রিটেন আনলক হওয়ার কথা ছিল। কিন্তু নতুন করে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় তা সম্ভব হয়নি। বরং আরও কয়েক দিন কঠোর বিধিনিষেধ জারি রাখা হয়েছে। পরিসংখ্যান বলছে, ব্রিটেনে সম্প্রতি নতুন করে করোনায় আক্রান্তদের বেশিরভাগের শরীরেই মিলেছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। রাশিয়ার পর ইউরোপের এই দেশেই করোনায় মৃতের সংখ্যা সর্বাধিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত