বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহীদের দেশের বাইরে যেতে হলে এখন থেকে বাংলাদেশ ব্যাংকের কাছে কিছু তথ্য দাখিল করতে বলা হয়েছে। যদিও আগে থেকেই এমডিদের কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে।
গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি সার্কুলার জারি করে। এতে বলা হয়, এখন থেকে ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার বহিঃবাংলাদেশ ভ্রমণের অনুমোদন নিতে ব্যাংক কর্র্তৃক বাংলাদেশ ব্যাংকে প্রেরিত আবেদনপত্রের সঙ্গে পরিমার্জিত ‘পরিশিষ্ট-ক’ অনুযায়ী আটটি তথ্য দাখিল করতে হবে।
এর মধ্যে রয়েছে ব্যাংকের নাম, প্রধান নির্বাহী কর্মকর্তার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর, ভ্রমণের উদ্দেশ্য, ভ্রমণের প্রস্তাবিত সময় (যাতায়াত সময়সহ), পর্ষদের অনুমোদনের তারিখ, দেশের বাইরে অবস্থানকালীন ঠিকানা (একাধিক দেশ হলে প্রতিটি দেশের নাম, সম্ভাব্য অবস্থানের মেয়াদ) এবং সর্বশেষ কখন, কত দিনের জন্য এবং কী উদ্দেশ্যে বিদেশ ভ্রমণ করা হবে তার তথ্য দিতে বলা হয়েছে।
