সরকার ঘষিত সারাদেশে চলা কঠোর বিধিনিষেধের আজ পঞ্চম দিন।
ব্যস্ততম ২১ জেলার প্রবেশপথ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোটবড় মিলিয় বর্তমানে চলাচল করছে ৮টি ফেরি।
এসব ফেরিতে জরুরি পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি। এছাড়া জরুরি প্রয়োজনে বের হওয়া হাতে গোনা কয়েক জন যাত্রী পারাপার হচ্ছে।
সরেরজমিনে মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দৌলতদিয়া ঘাট এলাকায় ঘুরে দেখা যায়, ঘাটে নেই তেমন যানবাহনের চাপ, ফেরিগুলো অপেক্ষা করছে পণ্যবাহী ট্রাকের জন্য।
ফেরিগুলো ছেড়ে যাচ্ছে ২০ থেকে ২৫ মিনিট পর পর। এ সময় স্থানীয় কয়েক জনের সাথে কথা হলে তারা জানান, লকডাউন ঘোষণা হবার পর থেকে দিনে গাড়ির চাপ কম থাকে তবে রাতে গাড়ির চাপ বাড়ে। কারণ হিসেবে তারা বলেন, বেশির ভাগ পণ্যবোঝাই ট্রাক বিভিন্ন জেলা থেকে রাতে আসে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ম্যানেজার মো. শিহাবুদ্দিন বলেন, লকডাউনের বিধিনিষেধের প্রথমদিন থেকে আমরা ফেরিতে শুধু জরুরি ভিত্তিতে আসা কাঁচামালের ট্রাক, অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি ফেরিতে ওঠানো হচ্ছে।
তিনি বলেন, ঘাটে গাড়ির চাপ কম থাকায় ফেরির সংখ্যা কমিয়ে আনা হয়েছে।
আগে ১৫টি ফেরি চলাচল করলেও এখন জরুরি সেবা দিতে ৮টি ফেরি চালু আছে।
