তৃণমূলে যোগ দিলেন প্রণব মুখার্জির ছেলে

আপডেট : ০৭ জুলাই ২০২১, ১২:০৩ এএম

সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি। গত সোমবার

তৃণমূল ভবনে গিয়ে শাসক দলে যোগ দেন তিনি। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এ খবর নিশ্চিত করেছেন বলে জানিয়েছে এনডিটিভি।

জঙ্গিপুর থেকে কংগ্রেসের দুইবারের সাবেক এ সংসদ সদস্য, নলহাটির সাবেক বিধায়ক অভিজিতের এই পদক্ষেপে শুধু রাজ্য নয়, জাতীয় পর্যায়েও জোর ধাক্কা খেল কংগ্রেস।

তৃণমূল কংগ্রেসে যোগদান অনুষ্ঠানে অভিজিৎ মুখার্জি বলেন, তৃণমূলের প্রাথমিক সদস্য হিসেবে যোগদান করলাম। এক কংগ্রেস থেকে আরেক কংগ্রেসে এলাম। ২০১১ সালে সরকারি চাকরি ছেড়ে যখন কংগ্রেসে যোগ দিয়েছিলাম, তখন মমতা ব্যানার্জির নেতৃত্বেই বামবিরোধী হাওয়া উঠেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত