বাঘায় পৌরমেয়রের বাড়িতে পুলিশের অভিযান, অস্ত্র-ইয়াবাসহ স্ত্রী আটক

আপডেট : ০৭ জুলাই ২০২১, ১২:৪২ পিএম

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীর বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রী ও দুই ভাতিজাকে আটক করেছে পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে বিদেশি অস্ত্র, নগদ প্রায় ৯৫ লাখ টাকা, ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (চারঘাট সার্কেল) রুবেল আহমেদ।

তিনি জানান, বাঘা থানার একটি মামলার ঘটনায় পুলিশ পৌর মেয়রের বাড়িতে অভিযানে যায়। এ সময় বাড়িটিতে তল্লাশি চালালে পিস্তল, প্রায় ৯৫ লাখ টাকা ও ইয়াবা পাওয়া যায়। এ সময় মেয়র মুক্তার আলীকে পাওয়া যায়নি। বাড়িতে থাকা তার স্ত্রী জেসমিন আকতার এবং দুই ভাতিজা শান্ত ইসলাম ও সোহান আলীকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

এ নিয়ে দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত