নিজের বিয়েতে প্রচলিত মুকুট বাদ দিয়ে ফুচকায় সেজে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন ভারতের এক তরুণী।
অক্ষয় নামের ওই তরুণীর এমন অবাক ভিডিও প্রথম পোস্ট করা হয় একটি বিউটি পারলারের পেজ থেকে।
এই পারলার থেকেই কনেকে ভোর তিনটার দিকে সাজানো হয়। মেকআপ কতটা ভালো সেটি বোঝাতে ভিডিওটি করা হয় বিকেল তিনটার দিকে। তার মানে ১২ ঘণ্টায়ও কনের মেকআপ নষ্ট হয়নি বলে দাবি পার্লারটির।
ওই ভিডিওতে দেখা যাচ্ছে, অক্ষয়ের সামনে বড় থালায় ফুচকা দিয়ে ভরা। গলায় ফুচকার মালা। কেউ একজন আবার মুকুট বানিয়ে সেটি মাথায় রাখছেন।
