আনোয়ারায় ছাত্রলীগকর্মী আশরাফ হত্যা

জামিন নিয়ে পালাল ‘পলাতক আসামি’, জানে না পুলিশ

আপডেট : ০৯ জুলাই ২০২১, ১২:০০ এএম

চট্টগ্রামের আনোয়ারায় ছাত্রলীগকর্মী আশরাফ চৌধুরী ইমন (১৮) হত্যা মামলার পলাতক প্রধান আসামি নয়ন সরকার সাতক্ষীরা সীমান্তে গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তারের পর কৌশলে জামিন নিয়ে পালালেও বিষয়টি জানে না আনোয়ারা থানার পুলিশ। গত মঙ্গলবার বিজিবির হাতে নয়ন সরকার আটকের একটি ভিডিও ভাইরাল হলে বিষয়টি জানাজানি হয়।

পুলিশ সূত্র জানায়, গত ১৩ জুন রাতে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় নয়ন সরকারসহ ছয়জনকে আটক করে বিজিবি। সেখানে ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে তাকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়। পরে পাসপোর্ট আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় পুলিশ। সেখান থেকে ২৯ জুন জামিনে বের হয়ে পালিয়ে যান নয়ন।

মামলার তদন্ত কর্মকর্তা আনোয়ারা থানার এসআই ইফরান খান জুয়েল বলেন, আসামি নয়ন সাতক্ষীরা সীমান্তে গ্রেপ্তার হলেও কৌশলে জামিন নিয়ে পালিয়ে গেছেন। এরপরই বিষয়টি জানতে পারি, তবে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত