ভালুকায় কলেজছাত্র হত্যার প্রধান আসামি টাঙ্গাইলে গ্রেপ্তার

আপডেট : ০৯ জুলাই ২০২১, ১২:০০ এএম

ভালুকায় কলেজছাত্র সাঈম খান হত্যার এজাহারভুক্ত প্রধান আসামি আমান উল্লাহকে (৪৮) টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার টাঙ্গাইলের নাগরপুর থানার বলরামপুর গ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে র‌্যাব-১৪ এর একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে আমান উল্লাহকে ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হলে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়। আমান উল্লাহ ভালুকা উপজেলার মেহরাবাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আলী আজমের ছেলে।

এর আগে গত সোমবার রাতে পুলিশ মামলার অন্য তিন আসামি সাব্বির হোসেন (২০), সোহাগ মিয়া (১৯) ও সারোয়ার আলম সারুকে (১৯) নেত্রকোনা থেকে গ্রেপ্তার করে। তাদের সবার বাড়ি ভালুকার মেহরাবাড়ি গ্রামে। মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) মেহদী হাসান জানান, গ্রেপ্তার আমান উল্যাহকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ফেইসবুকে মন্তব্য করাকে কেন্দ্র করে গত সোমবার সকালে উপজেলার হবিরবাড়ি গ্রামের সিডস্টোর বাজার এলাকার নাজিম উদ্দিন খানের ছেলে কলেজ পড়–য়া সাঈম খান (১৮) প্রতিপক্ষের হামলায় খুন হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত