ময়মনসিংহে করোনায় আরও ১৪ জনের মৃত্যু

আপডেট : ০৯ জুলাই ২০২১, ০১:২৭ পিএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৬ জন এবং সন্দেহভাজন উপসর্গ নিয়ে ৮ জন মারা গেছেন। তাদের ৪ জন নারী ও ১০ জন পুরুষ।

এ তথ্য নিশ্চিত করেছেন করোনা ইউনিটের ভোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৫১ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৩৮৬ জন এবং আইসিউতে ২০ জন চিকিৎসা নিচ্ছেন।

করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ময়মনসিংহ সদরের মফিজুর (৬৫), শহিদুল (৪৫), গফরগাঁও উপজেলার সিরাজুল ইসলাম (৮০), ঈশ্বরগঞ্জ উপজেলার মোজাম্মেল হক (৬০), নেত্রকোনার সাহেরা (৭০) ও আব্দুল মতিন (৬৮)।

এ ছাড়া সন্দেহজনক উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহ সদরের আব্দুল জলিল (৬০), মোখলেছুর (৬৫), মীর জান (৮০), গফরগাঁও উপজেলার কুলছুম (৫৫), ভালুকা উপজেলার আলী নেওয়াজ (৫৫), শেরপুর জেলার আব্দুস সামাদ (৬৫), জসতিয়া রানী (৪০) ও টাঙ্গাইল জেলার আব্দুল জলিল (৫৬)।

এ দিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, ২৪ ঘণ্টায় ৬৬৯টি নমুনা পরীক্ষায় আরও ১৮৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭.৯৫ শতাংশ। জেলায় মোট শনাক্ত ৯ হাজার ৪৩৭ জন। সুস্থ হয়েছে ৭ হাজার ৩২৭ জন। মোট মৃত্যু ৯৮জন।

শনাক্তদের মধ্যে সিটি করপোরেশনসহ সদরে ১০০ জন, নান্দাইলে ১৭, মুক্তাগাছায় ১৪, ফুলবাড়িয়ায় ১৪, ত্রিশালে ১৩, গৌরীপুরে ৮, গফরগাঁওয়ে ৬, ঈশ্বরগঞ্জে ৫, ভালুকায় ৪, ফুলপুরে ৩, তারাকান্দায় ২ ও হালুয়াঘাটে ১ জন আক্রান্ত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত