‘লকডাউনে’ কুলখানি, সব খাবার নিয়ে গেল ভ্রাম্যমাণ আদালত

আপডেট : ১০ জুলাই ২০২১, ০১:০৮ এএম

মানিকগঞ্জে ‘কঠোর লকডাউনের’ শর্ত ভঙ্গ করে বাড়িতে লোকসমাগম করে কুলখানি অনুষ্ঠানের আয়োজন করায় বাড়ির মালিককে ২০ হাজার টাকা অর্থদ- করা হয়েছে। পাশাপাশি দুই শতাধিক লোকের জন্য রান্না করা খাবার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শুক্রবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার বাগজান গ্রামের লিটন মিয়ার বাড়িতে তার দাদার কুলখানি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাছলিমা শিরিন।

এ বিষয়ে তাছলিমা শিরিন বলেন, ‘লিটন মিয়া তার দাদার কুলখানি অনুষ্ঠানের আয়োজন করছেন এমন সংবাদের ভিত্তিতে সকালে আমি ওই বাড়িতে যাই এবং ঘটনার সত্যতা পাই। সরকারি বিধিনিষেধ অমান্য করে সামাজিক অনুষ্ঠান আয়োজন এবং লোকসমাগমের মাধ্যমে জীবন বিপন্নকারী করোনা রোগের সংক্রমণ বিস্তারের ঝুঁকি বাড়ানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালতের দন্ডবিধির ১৮৬০-এর ২৬৯ ধারায় ২০ হাজার টাকা অর্থদ- আদায় করেছি। পাশাপাশি দুই শতাধিক লোকের জন্য আয়োজিত সব খাবার জব্দ করে তা সরকারি শিশু পরিবার ও দুটি বেসরকারি এতিমখানায় বিতরণ করেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত