দুমকিতে আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

আপডেট : ১০ জুলাই ২০২১, ০১:০৮ এএম

সম্মেলনের দেড় বছর পর পটুয়াখালীর দুমকিতে উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নানের যৌথ স্বাক্ষরে অনুমোদিত কমিটি প্রকাশ করা হয়। অনুমোদিত কমিটিতে ৩৬ জনকে সম্পাদকমন্ডলীর সদস্য এবং ৩৫ জনকে কার্যনির্বাহী কমিটির সদস্য করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২০ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আবুল কালাম আজাদকে সভাপতি এবং শাহজান আকন সেলিমকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এর দেড় বছর পর গত বৃহস্পতিবার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হলো।

পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতির দায়িত্ব পেয়েছেনÑ মিজানুর রহমান শিকদার, আমিনুল ইসলাম ছালাম, সৈয়দ গোলাম মর্তুজা, অ্যাডভোকেট গাজী নজরুল ইসলাম, মজিবুর রহমান মাস্টার, মাওলানা আলমগীর হোসেন, সুলতান আহম্মেদ মোল্লা, ফোরকান আলী মৃধা ও অহিদুর রহমান শহীদ। যুগ্ম সাধারণ সম্পাদকের পদ পেয়েছেন দেলোয়ার হোসেন মোল্লা, জাকারিয়া কাওসার বাবু গাজী ও আনিসুর রহমান মিন্টু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত