নাটোরে উপসর্গসহ করোনায় ১৪ জনের মৃত্যু

আপডেট : ১১ জুলাই ২০২১, ০৭:৩০ পিএম

নাটোরে করোনা উপসর্গসহ মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। যার মধ্য জেলায় আটজনের এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয়জনসহ মোট ১৪ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নাটোরে ৩৯৯ জনের নমুনা পরীক্ষা করে নতুন ১৩৫ জনের করোনা শনাক্ত হয়। সংক্রমণের হার ৩৩.৮৩ শতাংশ। জেলায় মোট মৃত্যু ৭০। মোট আক্রান্ত ৫ হাজার ২৮ জন। করোনা ও উপসর্গ নিয়ে সদর হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন ১০৬ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২ হাজার ৬৬৩ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত