বিকাশ অফিসে চুরির ঘটনায় গ্রেপ্তার ২

আপডেট : ১২ জুলাই ২০২১, ০১:৪৪ এএম

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বিকাশ ডিস্ট্রিবিউটর অফিস থেকে সাড়ে ৪৬ লাখ টাকা চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে চকরিয়া থেকে ২ যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শনিবার মধ্যরাতে চকরিয়ার সিকদার পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

 গ্রেপ্তাররা হলেন চকরিয়ার সিকদার পাড়া এলাকার মৃত আব্দুল শুকুরের ছেলে মো. সাইফুল (৩১) ও চট্টগ্রামের বাঁশখালীর নাপোড়ার রুস্তমঘাটা এলাকার মোস্তাক আহম্মেদের ছেলে কফিল উদ্দিন (২২)।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড অপারেশন) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গত ৭ জুলাই পেকুয়ার আলহাজ কবির আহমদ চৌধুরী বাজারের ইসলামী ব্যাংক ভবনের তৃতীয় তলায় অবস্থিত বিকাশ ডিস্ট্রিবিউটর অফিস থেকে ৪৬ লাখ ৫০ হাজার টাকা চুরি হয়। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত