‘লকডাউন’ অমান্য

আখাউড়া ও রাজবাড়ীতে ১৭ জনকে জরিমানা

আপডেট : ১৩ জুলাই ২০২১, ০২:০৪ এএম

কঠোর লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১৩ জনকে এবং রাজবাড়ীতে ৪ জনকে জরিমানা করা হয়েছে। চলমান ‘কঠোর লকডাউনের’ ১২তম দিনে গতকাল সোমবার সকাল থেকেই আখাউড়া পৌরশহরের বিভিন্ন সড়ক ও বাজারে টহল দেয় সেনাবাহিনী ও পুলিশ। এ সময় অহেতুক ঘোরাঘুরি, স্বাস্থ্যবিধি না মানা এবং মাস্ক পরিধান না করায় ১৩ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম। জরিমানার বিষয়ে সাইফুল ইসলাম বলেন, লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ১৩ জনকে ৫ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত ‘কঠোর লকডাউন’ বাস্তবায়নে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার রেজওয়ানা নাহিদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত