১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল কঠোর বিধিনিষেধ

আপডেট : ১৩ জুলাই ২০২১, ০৩:১৮ এএম

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হবে। তবে ২৩ জুলাই থেকে আবারও কঠোর বিধিনিষেধ জারি হবে। এ বিষয়ে আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আদেশ জারি করা হবে। গতকাল সোমবার সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

সরকারি সূত্রগুলো বলছে, বিধিনিষেধ শিথিল করার সময়ে স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের গণপরিবহন এবং শপিং মলসহ দোকানপাট খোলা থাকবে। তবে আসনসংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলতে হবে গণপরিবহনকে। কোরবানির হাটও বসবে।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ১ জুলাই থেকে সারা দেশে কঠোর বিধিনিষেধ চলছে। প্রথমে ৭ জুলাই পর্যন্ত থাকলেও পরে তা আরও এক সপ্তাহ বাড়ানো হয়, যা কাল বুধবার শেষ হবে।

শ্রমজীবী মানুষসহ জীবিকার দিক বিবেচনা করে ঈদের আগে বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত হয়েছে বলে সরকারি সূত্রগুলো জানিয়েছে। তবে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর বর্তমান পরিস্থিতিতে বিধিনিষেধ শিথিল করলে পরিস্থিতি কেমন হবে, সেটা নিয়েও আশঙ্কা আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত