মোংলায় বেবী বেগম (৩২) নামে এক নারী মাদক কারবারিকে সাড়ে তিন মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে পৌর শহরের মুরগি বাজার সংলগ্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে মাদকসহ আটকের পর ওই নারীকে এই সাজা দেওয়া হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের মুরগি বাজার এলাকায় অভিযান চালায় নৌবাহিনী, কোস্টগার্ড, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ। এ সময় এলাকার চিহ্নিত মাদক কারবারি বেবী বেগমের ঘরে তল্লাশি চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী মোবাইল কোর্টের মাধ্যমে তাকে তিন মাসের কারাদন্ড ও নগদ ২০ হাজার টাকা জরিমানা করেন। নগদ টাকা দিতে না পারায় আরও পনের দিনের সাজা বাড়িয়ে সাড়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
মোংলা থানার সেকেন্ড অফিসার মো. জাহাঙ্গীর হোসেন জানান, বেবী বেগম এর আগেও একাধিকবার গাঁজা ও ইয়াবাসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়। তার বিরুদ্ধে থানায় ৭টি মাদকের মামলা রয়েছে।
