মাগুরায় বন্ধ স্কুলে চলছে জুয়াখেলা

আপডেট : ১৫ জুলাই ২০২১, ০১:৪৭ এএম

চলমান করোনা মহামারীর মধ্যে গত প্রায় ১৬ মাস ধরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ সুযোগে মাগুরার মহম্মদপুর উপজেলার খালিয়া মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ও খালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দুটিতে এখন বসছে জুয়ার আসর। আসর বন্ধ করতে গিয়ে জুয়াড়িদের হুমকির শিকার হয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার জাহিদ।

খালিয়া প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার জাহিদ বলেন, ‘স্কুল বন্ধ থাকায় প্রতিদিন এলাকার কিছু যুবক তাসের মাধ্যমে জুয়ার আসর বসানোর অভিযোগ করে স্থানীয়রা। অভিযোগ পেয়ে তাদের বিদ্যালয়ের বারান্দায় এসব খেলতে নিষেধ করি। কিন্তু তারা নিষেধ না শুনে স্কুলের তালা ভেঙে সব নিয়ে যাওয়ার হুমকি দেয়। এর আগে একবার নিষেধ করার কারণে তারা স্কুলের তালা ভেঙেছিল। তবে সে সময় তেমন কিছু নিতে পারেনি।’

ইউএনও রামানন্দ পাল জানান, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত