কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী নিহত ব্যক্তিকে রোহিঙ্গা ডাকাত গ্রুপ হাসেম বাহিনীর প্রধান হাসিমুল্লাহ (৩৩) বলে উল্লেখ করেছে।
শুক্রবার বেলা ১১টায় এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে র্যাব ১৫।
সেখানে বলা হয়, টেকনাফ থানাধীন দমদমিয়া এলাকায় র্যাবের সঙ্গে গুলিবিনিময়কালে শীর্ষ রোহিঙ্গা ডাকাত গ্রুপ হাসেম বাহিনীর প্রধান হাসিমুল্লাহ নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
ডাকাতির প্রস্তুতি ও দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে শুক্রবার ভোর রাতে র্যাব ১৫-এর একদল সদস্য অভিযানে গেলে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে— এমনটাও উল্লেখ করা হয়।
