নেত্রকোনা সীমান্তে ভারতীয় শাড়ি জব্দ

আপডেট : ১৮ জুলাই ২০২১, ০১:৩৩ এএম

নেত্রকোনার সীমান্ত এলাকা থেকে ৫২ লাখ ৮১ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শুক্রবার রাত ৯টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবির নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক (৩১ বিজিবি) লে. কর্নেল এ এস এম জাকারিয়া।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নে মারমারী বিওপির একটি টহল দল সীমান্তে দায়িত্ব পালন করছিল। গত বৃহস্পতিবার রাতে উত্তর মারমারী নামক স্থানে বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে বেশকিছু বস্তা রেখে পালিয়ে যায় চোরাকারবারিরা।

পরে এসব বস্তায় থাকা বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি জব্দ করে বিজিবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত