চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানা করবে ভারতীয় কোম্পানি

আপডেট : ১৯ জুলাই ২০২১, ০১:৪৪ এএম

চট্টগ্রাম ইপিজেডে ৯২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার বিনিয়োগে একটি তৈরি পোশাক শিল্পকারখানা স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে চুক্তি করেছে ভারতীয় প্রতিষ্ঠান মেসার্স সিউটেক ফ্যাশন। এটি ভারতের পোশাক প্রস্তুতকারক সংস্থা শাহি এক্সপোর্ট প্রাইভেট লিমিটেডের অঙ্গ সংস্থা।

বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম এবং  সিউটেক ফ্যাশনের পরিচালক বালাজি পাভাদাই গতকাল ঢাকার বেপজা কমপ্লেক্সে এসংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেন।

বেপজার বিজ্ঞপ্তি অনুযায়ী, সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন এ প্রতিষ্ঠান নারী, শিশু  ও পুরুষের জন্য বার্ষিক ৩৩ লাখ ৬০ হাজার  ওভেন টপ তৈরি করবে। কারখানাটিতে ৩ হাজার ৩৯৩ বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার সদস্য (অর্থ) নাফিসা বানু, সচিব মো. জাকির হোসেন চৌধুরী এবং মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত