করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সেবার লক্ষ্যে মাগুরা জেলা বিএনপির ‘হেল্প সেল’ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার বিকেলে মাগুরা শহরের ভায়না এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে হেল্প সেলের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, জেলা বিএনপির সদস্য সচিব আকতার হোসেন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রোকনুজ্জামান খান, সদর থানা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গোলাম জাহিদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
হেল্প সেল উদ্বোধনকালে নিতাই রায় চৌধুরী বলেন, ‘ সরকার সবকিছুর দাম বাড়িয়ে দিলেও সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে না।’
