ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ইসাহাক আলী নামে এক বিকাশ এজেন্ট ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে জেলার পীরগঞ্জ উপজেলার জাবরহাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, জাবরহাট বাজারের ভাই ভাই ফটোস্ট্যাট এন্ড কম্পিউটার এর মালিক ও বিকাশ এজেন্ট ব্যবসায়ী ইসাহাক আলী সোমবার দিবাগত রাতে দোকান বন্ধ করে করনাই পশ্চিমপাড়া গ্রামে নিজ বাড়িতে যাওয়া পথে দুর্বৃত্তদের কবলে পড়ে।
এসময় দুর্বৃত্তরা তার চোখে মরিচের গুড়া ছিটিয়ে দেয় এবং গলাকেটে হত্যার পর মরদেহ রাস্তার পাশে ফেলে রেখে টাকা ও মোবাইল ফোন সেট নিয়ে যায়।
এ বিষয়ে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।
