যশোরে করোনায় সোমবার সকাল থেকে মঙ্গল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৬২৯ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৬৫ জনের।
জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহনেওয়াজ মঙ্গলবার দুপুরে এ তথ্য জানান।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ জানান, যশোর জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডের রেড জোনে মঙ্গলবার সকাল পর্যন্ত ভর্তি রয়েছেন ১২০ জন এবং ইয়েলো জোনে ৪৭। গত ২৪ ঘণ্টায় রেড জোনে ভর্তি হয়েছে ১৬ জন এবং ইয়েলো জোনে ২৯।
