চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ফাসিয়াখালীতে বাসের ধাক্কায় চাঁদের গাড়ি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই সুফিয়া (৩৫ ) নামের এক নারী ও আলী হোসেন (১৩) নামের গাড়ির শিশু হেলপার নিহত হয়েছে। ডুলাহাজারা হাইওয়ে থানার দ্বায়িত্বরত এএসআই তোফাজ্জল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তিনি দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করেছেন বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ১ টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, চকরিয়া বাস টার্মিনাল থেকে যাত্রীবাহী একটি চাঁদের গাড়ি আলীকদমের উদ্দেশ্য ছেড়ে ফাসিয়াখালী এন আলম পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী স্বাধীন পরিবহনের এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। ধাক্কায় চাদেঁর গাড়ি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী যাত্রী ও হেলপার গুরুতর আহত হয়। মাথার খুলি উড়ে গিয়ে হেলপার ঘটনাস্থলে এবং নারী যাত্রী হাসপাতালের নেওয়ার পথে মারা যায়।
নিহত ও আহতদের চকরিয়া জমজম হাসপাতালে নেয়া হলে নারী যাত্রী সুফিয়াকে (৩৫) ডাক্তার মৃত ঘোষণা করেন। অপরাপর আহতরা চিকিৎসাধীন।
নিহত হেলপার মো. আলী হোসেন (১৩) আলীকদম উপজেলার চৈক্ষং সিরাজ কারবারী পারা তালেব আলীর ছেলে এবং নিহত সুফিয়া বেগম চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড পালাকাটা খোন্দকার পাড়া গ্রামের আলী আকবরের কন্যা এবং বদরখালীর ছৈয়দ আলমের স্ত্রী। অপরাপর আহতরা হলেন নিহত সুফিয়ার ৩ বছরের মেয়ে ও সাত বছরের ছেলে, ১৮ বছরের বোন, ও ১৫ বছরের ছোট ভাই।
