ফরিদপুরে করোনা ও উপসর্গে ১০ জনের মৃত্যু

আপডেট : ২৩ জুলাই ২০২১, ১০:৪৮ এএম

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও ১০ জন মারা গেছেন।

শুক্রবার সকালে হাসপাতালের পরিচালক ডা. সাইফুল রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউ এবং সাধারণ করোনা ওয়ার্ডে মোট ১০ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে তিনজন করোনায় ও সাতজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

মৃতদের মধ্যে পাঁচজন ফরিদপুর জেলার বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ৩৪৫টি নমুনা পরীক্ষা করে ১৬২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে যা শতকরা হারে ৪৬ দশমিক ৯৫ ভাগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত