পেগাসাসের কারণে মোবাইল বদলালেন ম্যাক্রোঁ

আপডেট : ২৩ জুলাই ২০২১, ১১:২২ পিএম

ইসরায়েলের স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে আড়িপাতার ঘটনা সামনে আসার পর নিজের মুঠোফোন ও ফোন নম্বর বদলে ফেলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। পেগাসাস কেলেঙ্কারি নিয়ে চলমান সংকটের মধ্যে এ পদক্ষেপকে ‘বাড়তি নিরাপত্তা’ বলে উল্লেখ করেছে দেশটি। গত বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন বলে জানিয়েছে এএফপি।

ম্যাক্রোঁসহ বিশ্বের অন্তত ১৪ জন রাষ্ট্র ও সরকারপ্রধানের ফোন নম্বর পেগাসাসের নজরদারির তালিকায়

থাকার বিষয়টি সম্প্রতি সামনে আসে। তবে ম্যাক্রোঁর ফোনে পেগাসাস ব্যবহার করে আড়িপাতার অভিযোগ অস্বীকার করে পেগাসাসের নির্মাতা প্রতিষ্ঠান এনএসও গ্রুপ। গত বুধবার গ্রুপটি জানায়, ম্যাক্রোঁর ফোনে আড়িপাতার ‘লক্ষ্য’ তাদের ছিল না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত