রাজধানীর কামরাঙ্গীরচরের একটি বাসা থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে নয়াগাঁও তিন নম্বর গলির বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- ফুলবাসি চন্দ্র দাস (৩৪) ও তার মেয়ে সুমি চন্দ্র দাস (১২)।
কামারাঙ্গীরচর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা আনোয়ার জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে শনিবার সকালে নয়াগাঁও তিন নম্বর গলির বাসা মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার করা হয়। তাদের গলায় জখমের চিহ্ন রয়েছে।
এ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ ফুলবাসির স্বামী মুকুন্দ চন্দ্র দাস (৩৬) ও তাদের তার বড় মেয়েকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মুকুন্দ চন্দ্র ভ্যানগাড়িতে সবজি বিক্রি এবং মাঝে মাঝে তিনি ঠেলাগাড়িও চালাতেন। পরিবারটি টিনশেড ঘরের একটি কক্ষে থাকত।
পুলিশ কর্মকর্তা মোস্তফা আনোয়ার বলেন, মুখে পলিথিন পেঁচিয়ে বোনকে তার বাবা হত্যা করেছে- এমন বক্তব্য দিচ্ছে বড় মেয়ে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
