বাসাইলে স্বাস্থ্যবিধি না মানায় ৭ জনকে জরিমানা

আপডেট : ২৪ জুলাই ২০২১, ১০:২৮ পিএম

টাঙ্গাইলের বাসাইলে লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানায় ৭ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার উপজেলার বাসুলিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর হোসেন এই জরিমানা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঈদের দিন থেকেই উপজেলার বিনোদনের একমাত্র জায়গা বাসুলিয়ায় সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকে। এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রচার হয়। এর পর শনিবার ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় ৭ জনকে পৃথক ৭টি মামলায় মোট ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে বাসাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর হোসেন বলেন, মহামারি করোনা থেকে আমাদের মুক্তি পেতে হলে জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যবিধি মেনে চলা ও সরকারি নির্দেশনা পালন করতে হবে। যারা বিধিনিষেধ অমান্য করবে তাদের আইনের আওতায় আনা হবে। আগামী ১৩ দিন লকডাউন চলাকালীন সময় জরুরি প্রয়োজন ছাড়া কাউকে অযথা বাইরে বের না হওয়ার জন্য তিনি অনুরোধ জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত