পিরোজপুরে লকডাউন অমান্য করে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে রাস্তায় আসা চালকদের জরিমানার বদলে খাদ্য সহায়তা দিয়ে বাড়ি পাঠিয়েছে প্রশাসন। গতকাল শনিবার সকালে পিরোজপুর শহরের বিভিন্ন এলাকা ঘুরে অটোরিকশা চালকদের হাতে এ খাদ্য সহায়তা তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদ।
ইউএনও জানান, কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে পিরোজপুর সদরের পৌর এলাকাসহ বিভিন্ন এলাকায় কিছু অটোরিকশা চালককে গাড়ি চালাতে দেখা যায়। ওইসব চালককে গাড়ি চালানো বন্ধ রাখার জন্য ও লকডাউনের আদেশ মেনে চলতে উৎসাহিত করতে জরিমানা না করে খাদ্যসামগ্রী দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
