‘রোহিঙ্গা’ বলায় চালককে হত্যা

মাইক্রোচালক ও এলাকাবাসীর বিক্ষোভ-মানববন্ধন

আপডেট : ২৬ জুলাই ২০২১, ১২:৩২ এএম

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে এক ব্যক্তিকে ‘রোহিঙ্গা’ সম্বোধন করায় মাইক্রোবাসের চালক ইলিয়াস হোসেনকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। হত্যাকারী সাফিন, লাবুসহ অন্যদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে গতকাল রবিবার সকালে হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে মিছিল ও মানববন্ধন করে বাংলাহিলি মাইক্রোচালক সমিতি ও এলাকাবাসী। বিক্ষোভ মিছিল ও ঘণ্টাব্যাপী মানববন্ধনে নিহতের স্বজন, মাইক্রোচালক, স্থানীয় নারী-পুরুষসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেয়।

নিহত ইলিয়াসের ভাই রুহুল হোসেন ও আবদুন নূর বলেন, ‘বিনা দোষে তারা ইলিয়াসকে তার নিজ কর্মস্থলে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। তাকে কোনো কথা বলার সুযোগ দেওয়া হয়নি। তার ছোট ছোট দুটি ছেলেমেয়ে রয়েছে। এখন তাদের কে দেখবে। হত্যাকারী লাবু ও শাফিনকে দ্রুত গ্রেপ্তার করা না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত