গোপালগঞ্জের কোটালীপাড়ায় ট্রাক চাপায় নারগিস সিকদার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর ১২টায় গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের মাঝবাড়ী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার ওসি আমিনুল ইসলাম জানান, উপজোলার তারাশী গ্রামের ছিদ্দিক সিকদারের মেয়ে নারগিস সিকদার ভ্যানযোগে বাড়ি যাচ্ছিলেন।
এ সময় বিপরিত দিক থেকে একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।
ফলে ঘটনাস্থলেই ঐ নারীর মৃত্যু হয়। দুর্ঘটনার সময় প্রচুর বৃষ্টি থাকার কারণে ট্রাকটিকে শনাক্ত করা যায়নি এবং ভ্যান চালকও লাশ রেখে পালিয়ে যায়।
আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
