বিয়ের তিন দিন পর দ্বিতীয় বিয়ের চেষ্টা, ব্যাংক কর্মকর্তা শ্রীঘরে

আপডেট : ২৮ জুলাই ২০২১, ১২:০২ পিএম

হাতিয়ায় যৌতুক দাবি এবং প্রথম বিয়ের তিন দিন পর দ্বিতীয় বিয়ের চেষ্টার অভিযোগে হাতিয়া থানা পুলিশ মঙ্গলবার এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে।

 হাতিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের কনের বাড়ির দরজা থেকে আবদুল বাতেন রাজিবকে (২৭) গ্রেপ্তার করা হয়।

রাজিব হাতিয়া পৌরসভার এক নং ওয়ার্ডের চরকৈলাশ গ্রামের আবদুল হালিমের ছেলে। তিনি পূবালী ব্যাংকের নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট শাখায় কর্মরত রয়েছেন।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত বৃহস্পতিবার (২২ জুলাই) হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের এক নং ক্ষিরোদিয়া গ্রামের পল্লী চিকিৎসক আলী আকবরের  মেয়ে তাছলিমা আকতার শিউলির সাথে রাজিবের বিয়ে হয়। শিউলি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মৎস্য বিভাগে কর্মরত আছেন।

 প্রথম বিয়ের তিন দিন পর সোমবার (২৬ জুলাই) রাজিব হাতিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের শূনেরচর গ্রামের আবদুল হালিম রুবেলের মেয়েকে বিয়ে করার উদ্দেশ্যে দেখতে যান।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

পুলিশ ও স্থানীয় সূত্রগুলো আরও জানায়, জামাতার দ্বিতীয় বিয়ের চেষ্টার খবর পেয়ে তার শাশুড়ি হোছনে আরা বেগম জামাতা ও তার বড় ভাই আজিম উদ্দিনকে আসামি করে মঙ্গলবার হাতিয়া থানায় মামলা করেন। একই দিন পুলিশ জামাতা রাজিবকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।

 হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, গ্রেপ্তার আবদুল বাতেনকে আদালতে সোপর্দ করলে আদলত তাকে কোর্ট হাজতে পাঠায়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
×
সর্বশেষ সর্বাধিক পঠিত