মহেশখালীতে পাহাড় ধসে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ২৮ জুলাই ২০২১, ১২:৩৪ পিএম

কক্সবাজারের মহেশখালীতে পাহাড় ধসে আলী হোসেন (৯০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ২টার দিকে মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের দক্ষিণ রাজুয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ ওই এলাকার মৃত রফিক উদ্দিনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবু বকর জানান, দুইদিন ধরে টানা বৃষ্টি ও পাহাড় ধসে আলী হোসেনের বাড়িতে মাটি ঢুকে পড়ে।

এতে অন্যান্য সদস্যরা বের হতে পারলেও ঘরে আটকে যান আলী হোসেন। পরে পাহাড়ের মাটির আঘাতে তার মৃত্যু হয়।

এ সময় একটি গরু ও একটি ছাগল মাটি চাপা পড়ে মারা গেছে। পাহাড় ধসের ঘটনায় নিহত আলী হোসেনের পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত