রাজধানীর তেজগাঁওয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা সেবনের উপকরণও পাওয়া যায়।
বুধবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে তেজগাঁও শিল্পাঞ্চলের আলকাতরা পট্টি এলাকায় অভিযান পরিচালনাকালে গ্রেপ্তারকৃতদের ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সিফাত উদ্দিন আটককৃতদের ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেন।
অভিযানে অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গুলশান সার্কেলের ইন্সপেক্টর এস এম শামসুল কবীর ও ইন্সপেক্টর আব্দুল আলেক তালুকদার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সিফাত উদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।
