শিশুদের টিকার অনুমোদন দিল ইসরায়েল

আপডেট : ৩০ জুলাই ২০২১, ১২:৩০ এএম

ইসরায়েলে ৫ থেকে ১১ বছরের শিশুদের করোনার টিকা দেওয়ার অনুমোদন দিয়েছে দেশটির সরকার। শুধু চরম স্বাস্থ্যঝুঁকিতে থাকা শিশুরাই এ টিকা পাবে। গত বুধবার ইসরায়েলের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে এএফপি।

ইসরায়েল গত মাসে ১২-১৬ বছরের শিশুদের জন্য করোনার টিকার অনুমোদন দেয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, এটি এক বিশেষ অনুমোদন। প্রতিটি শিশুকে টিকা দেওয়ার পর তা আলাদাভাবে পর্যবেক্ষণ করা হবে। ইতিমধ্যে কোন কোন স্বাস্থ্যগত জটিলতার কারণে শিশুদের টিকা দেওয়া হবে, তার তালিকা প্রকাশ করেছে মন্ত্রণালয়। সেখানে মস্তিষ্ক, হৃৎপিণ্ড ও ফুসফুসের জটিলতায় ভোগা শিশুদের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, সিকল সেল অ্যানামিয়া, পালমোনারি হাইপারটেনশন ও স্থূলতায় আক্রান্ত শিশুদের টিকার আওতায় আনা হবে বলে জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত