পরীক্ষামূলক সম্প্রচার শুরু করলো স্পাইস টেলিভিশন। শুক্রবার রাত ১টা ২০ মিনিটে দেশের ৩৭তম টেলিভিশন হিসেবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে সম্প্রচারে আসে ‘স্পাইস’।
এর আগে ২৮ জুলাই বাংলাদেশ স্যটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসএল) সঙ্গে টেলিভিশনটির বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়।
এ সময় বিএসসিএলের পক্ষ থেকে চুক্তি সই করেন বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. শফিকুল ইসলাম এবং স্পাইস টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান।
স্পাইস টেলিভিশনের ডাউনলিংক প্যারামিটার-
স্যাটেলাইট- বঙ্গবন্ধু স্যাটেলাইট (বিএস-১), ডাউনলিংক ফ্রিকোয়েন্সি- ৪৬৮০ মেগাহার্জ, সিম্বল রেট- ৩০০০০ কেএসপিএস, পোলারাইজেশন- হরাইজন্টাল, মড্যুলেশন- ৮ পিএসকে, এফইসি- ২/৩, কম্প্রেশন: এইচ ই ভি সি (এইচডি)
