রূপায়ণ সিটি উত্তরা ও প্রিয়জন হেলথকেয়ার চুক্তি

আপডেট : ০২ আগস্ট ২০২১, ১২:৪৮ এএম

সম্প্রতি রূপায়ণ সিটি উত্তরার কর্মকর্তা ও গ্রাহকগণের স্বাস্থ্য সুরক্ষায় প্রিয়জন হেলথকেয়ার লিঃ-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তির আওতায়, রূপায়ণ সিটি উত্তরার কর্মকর্তা ও গ্রাহকগণ প্রিয়জন হেলথ কেয়ারের সকল স্বাস্থ্যসেবা সাশ্রয়ী মূল্যে গ্রহণ করতে পারবেন। রূপায়ণ সিটি উত্তরার ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল, ডিএমডি এম মাহবুবুর রহমান, ডিরেক্টর মার্কেটিং অমিত চক্রবর্ত্তী এবং প্রিয়জন হেলথ কেয়ারের পক্ষ থেকে ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর মো. স্বপন ইসলাম মাজিদ, কো-ফাউন্ডার অ্যান্ড সিইও মোখলেছুর রহমান মিজবা এবং উদ্যম বিজনেস সার্ভিস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. কাউছার আহমেদ উপস্থিত থেকে চুক্তিতে স্বাক্ষর করেন। ওই ভার্চুয়াল অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত