মমেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ২৩ মৃত্যু

আপডেট : ০২ আগস্ট ২০২১, ১১:৫৪ এএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় সাতজন আর করোনা উপসর্গ নিয়ে ১৬ জন মারা যান।

করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানিয়েছেন।

মৃতদের মধ্যে ময়মনসিংহ জেলার ১৫ জন, জামালপুরের তিনজন, নেত্রকোনার তিনজন ও গাজীপুরের দুজন রয়েছেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের মাহবুব (৪০), মো. আবিদ মিয়া (৪৫) ও লাইলী বেগম (৫০), হালুয়াঘাট উপজেলার আবুল হোসেন (৭০), ঈশ্বরগঞ্জ উপজেলার আলতার উদ্দিন (৮৫), নেত্রকোনা সদরের রাজা আলী (৭০) ও মোহনগঞ্জ উপজেলার বিউটি আক্তার (৫০)।

উপসর্গ নিয়ে যারা মারা গেছেন, তারা হলেন- ময়মনসিংহ সদরের গিয়াস উদ্দিন (৬৫) ও আব্দুল মজিদ (৫৫), মুক্তাগাছা উপজেলার রবি সেন (৬০) ও আব্দুল খালেক (৬০), ফুলপুর উপজেলার আব্দুল হাকিম (৭০) ও সুরুজ আলী (৭০), তারাকান্দা উপজেলার আব্দুল জব্বার (৬৩), ফুলবাড়িয়া উপজেলার মকবুল হোসেন (৬৫), গফরগাঁও উপজেলার নূরজাহান (৭০), ঈশ্বরগঞ্জ উপজেলার আব্দুল হাই (৭০), জামালপুর সদরের গাজিবুর (৬৫), দেওয়ানগঞ্জ উপজেলার আফসার আলী (৬৫), সরিষাবাড়ী উপজেলার সেতারা (৫০), গাজীপুর সদরের সাজেদা আক্তার (৩০), শ্রীপুর উপজেলার মালেকা বানু (৭০) এবং নেত্রকোনা সদরের অলি (১৭)।

ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৬২ জন ভর্তিসহ এখন পর্যন্ত  ৫৩৫ জন এবং আইসিইউতে ২৫ জন চিকিৎসাধীন আছেন।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬১৭টি নমুনা পরীক্ষায় আরও ৮৯৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১.৬১ শতাংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত