কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

আপডেট : ০২ আগস্ট ২০২১, ১২:১৭ পিএম

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে একদিনে আরও নয় রোগীর মৃত্যু হয়েছে।

রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

মৃতদের মধ্যে সাতজন করোনা আক্রান্ত ছিলেন। বাকি দুজন করোনার উপসর্গ নিয়ে মারা যান।

একই সময়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ১ হাজার ১২৫টি নমুনা পরীক্ষা করে ৪৮০ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৪৩ শতাংশ।

হাসপাতালের সর্বশেষ চিত্র তুলে ধরে তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন বলেন, বর্তমানে হাসপাতালে করোনা পজিটিভ হয়ে ১৭৯ জন আর উপসর্গ নিয়ে ৪৭ জনসহ মোট ২২৬ জন চিকিৎসা নিচ্ছেন।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ১ হাজার ১২৫টি নমুনা পরীক্ষায় ৪৮০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৪৩ শতাংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত