বেড়ায় বেহাল রাস্তা

সংস্কারের দাবিতে সড়কে ধান রোপণ

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ১২:৪৪ এএম

পাবনার বেড়ার আমিনপুর থানার মাসুমদিয়া ইউনিয়নের তালিমনগর-নতুনপাড়া রাস্তা সংস্কারের দাবিতে সড়কে ধান রোপণ করে প্রতিবাদ জানিয়েছে গ্রামবাসী। গতকাল বুধবার সকালে ভুক্তভোগী গ্রামবাসী এ কর্মসূচি পালন করেন।

স্থানীয়রা জানান, জেলার বেড়া উপজেলাধীন মাসুমদিয়া ইউনিয়নের নতুনপাড়া গ্রামের মানুষের চলাচলের একমাত্র পথ তালিমনগর-নতুনপাড়া সড়ক। প্রায় ৩০ বছর আগে সড়কটি নির্মিত হলেও উন্নয়নকাজ না হওয়ায় দিনে দিনে রাস্তাটি বেহাল অবস্থায় পরিণত হয়েছে। বিভিন্ন স্থানে মাটি সরে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই কাদা-মাটিতে সম্পূর্ণ চলাচলের অযোগ্য হয়ে পড়ে রাস্তাটি।

নতুনপাড়া গ্রামের ইসমাইল শেখ জানান,  রোগী ও স্কুলের শিক্ষার্থীদের কাদা-মাটিতে ভিজে যাতায়াত করতে হয়।

তবে, সড়কটি সংস্কার ও পাকাকরণের উদ্যোগ নেওয়া হয়েছে দাবি করে মাসুমদিয়া ইউপি চেয়ারম্যান মিরোজ হোসেন বলেন, করোনায় টেন্ডার প্রক্রিয়া আটকে আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত