গাজীপুর প্রেস ক্লাবের কমিটি গঠন

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ১১:১০ পিএম

গাজীপুর প্রেস ক্লাবের ২০২১-২২ সালের কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার সকালে প্রেস ক্লাবের সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে ক্লাবের ভার্চুয়াল বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আলমগীর হোসেনকে সিনিয়র সহসভাপতি ও শাহ সামসুল হক রিপনকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি দৈনিক দেশ রূপান্তরের গাজীপুর প্রতিনিধি আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আজহারুল হক, কোষাধ্যক্ষ কামাল হোসেন বাবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল হাসান, দপ্তর সম্পাদক পলাশ চন্দ্র মল্লিক, ক্রীড়া-সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, নির্বাহী সদস্য নাসির আহমেদ, মুজিবুর রহমান, মাজহারুল ইসলাম মাসুম, খায়রুল ইসলাম, এম. নজরুল ইসলাম ও রফিকুল ইসলাম খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত