পরীমণি, হেলেনা জাহাঙ্গীরের মামলা সিআইডিতে

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ১১:০২ পিএম

চিত্রনায়িকা পরীমণি, আওয়ামী লীগ থেকে বহিষ্কার হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে করা মামলাসহ মোট সাত মামলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার পুলিশ সদর দপ্তরের এক নির্দেশনায় মামলাগুলো সিআইডিতে হস্তান্তর করা হয়। সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেন, “চিত্রনায়িকা পরীমণি, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা হেলেনা জাহাঙ্গীর, মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ এর বিরুদ্ধে করা সাতটি মামলা তদন্তের দায়িত্ব সিআইডিকে দেওয়া হয়েছে।”

তিনি বলেন, আমরা মামলাগুলোর বিষয়ে তথ্য সংগ্রহ করছি।

বনানী থানায় পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলা গতকাল রাতে পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) স্থানান্তর করা হয়। তার আগে, ওই মামলায় তাকে চার দিনের রিমান্ডে দেন আদালত।

এর আগে, হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে করা চার মামলায় গত মঙ্গলবার আদালত তাকে ১৪ দিনের রিমান্ডে দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত