টিকা নিয়েছেন হেফাজত আমির বাবুনগরী

আপডেট : ০৮ আগস্ট ২০২১, ০৬:১৬ পিএম

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবুনগরী করোনার টিকা নিয়েছেন।

রবিবার দুপুর সোয়া ১টার দিকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তিনি টিকা নেন। হাটহাজারী উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমতিয়াজ হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জুনায়েদ বাবুনগরী একটি প্রাইভেটকারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। পরে তাকে গাড়িতে বসিয়েই সিনোফার্মের টিকা দেওয়া হয়।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ইব্রাহিম তাকে টিকা পুশ করেন। সবকিছু ঠিক থাকলে তিনি ১ মাস পর দ্বিতীয় ডোজের টিকা নেবেন।

টিকা নেওয়ার পর হেফাজত আমির জুনায়েদ বাবুনগরী বলেন, ‘মহামারির এই কঠিন সঙ্কট থেকে রক্ষা পেতে যার যার অবস্থান থেকে সকল প্রকার গুনাহ ও অন্যায় কর্মকাণ্ড পরিহার করে তাওবা করে মহান আল্লাহর সাহায্য কামনা করেন। আল্লাহ তাআলার কাছে বিপদের এই সময় দোয়া করি, যেন এই সংক্রমণ থেকে আমরা সবাই দ্রুত মুক্তি পাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত