সুবিধাবঞ্চিত শিশুদের ডিজিটাল সরঞ্জাম দিল হুয়াওয়ে

আপডেট : ১০ আগস্ট ২০২১, ১২:২৭ এএম

অভিযাত্রিক ফাউন্ডেশনের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি স্মার্ট ক্লাসরুম গড়তে ডিজিটাল সরঞ্জাম এবং বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা পণ্য দিয়েছে হুয়াওয়ে। এই কর্মসূচি বাস্তবায়নে হুয়াওয়ে অভিযাত্রিক ফাউন্ডেশনের অংশীদার হয়ে কাজ করেছে। অভিযাত্রিক ফাউন্ডেশন আর্থ-সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলা ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নিয়ে কাজ করে। এই অংশীদারিত্বের আওতায় হুয়াওয়ে ট্যাব, হুয়াওয়ে ল্যাপটপ, হুয়াওয়ে রাউটার, এক বছরের ইন্টারনেট সাবস্ক্রিপশন, শিক্ষার্থীদের স্কুল ড্রেস, স্কুল ব্যাগ, স্টেশনারি সামগ্রী, মাস্ক এবং একাধিক অক্সিজেন সিলিন্ডার অভিযাত্রিক স্কুলে দান করেছে হুয়াওয়ে। গতকাল সোমবার অভিযাত্রিক স্কুলে আয়োজিত অনুষ্ঠানে অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আহমেদ ইমতিয়াজ জামির হাতে সরঞ্জামগুলো হস্তান্তর করা হয়। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত