বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সামনে ইছাপাড়া এলাকায় সরকারি খাল ভরাটের দায়ে জামান মিয়া নামের একজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার বিকেলে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমান করেন। এ ছাড়া বালু ভরাটের কাজে ব্যবহৃত পাইপ ভেঙে নষ্ট করা হয়।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সামনে দিয়ে প্রবাহিত খাল দিয়ে ওই এলাকার প্রায় ১৫টি গ্রামের পানি নিষ্কাশন হয়। এ খালের হালট ইছাপাড়া গ্রামের জামান মিয়া বালু দিয়ে ভরাট করে বন্ধ করে দিচ্ছিল। বিষয়টি নিয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন।
গতকাল বিকেলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বালু ভরাটের সত্যতা পেয়ে হাবিব মিয়া নামের একজনকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনা হয়।
