চীনে কানাডার এক ব্যবসায়ীর ১১ বছরের কারাদণ্ড

আপডেট : ১১ আগস্ট ২০২১, ১১:৪৩ পিএম

কানাডার এক ব্যবসায়ীকে গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত করে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে চীনের একটি আদালত। কানাডার সাবেক কূটনীতিক মাইকেল কোভরিগের সঙ্গে ২০১৮ সালে গ্রেপ্তারের পর থেকেই বন্দি রয়েছেন দণ্ড পাওয়া মাইকেল স্পাভোর। এই রায়ের মধ্য দিয়ে কানাডা ও চীনের মধ্যকার কূটনৈতিক টানাপড়েন বাড়বে বলে ধারণা করছে বিবিসি। যুক্তরাষ্ট্রের অনুরোধে কানাডা হুয়াওয়ের প্রতিষ্ঠাতার মেয়েকে আটকের জবাবে ২০১৮ সালে চীন গুপ্তচরবৃত্তির অভিযোগে ওই দুজনকে আটক করে। আটক হওয়া কানাডীয় নাগরিক মাইকেল কোভরিগ একজন সাবেক কূটনীতিক আর তিনি থিংকট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের হয়ে কাজ করেন। আর মাইকেল স্পাভোর একজন ব্যবসায়ী। গুপ্তচরবৃত্তি এবং রাষ্ট্রীয় গোপনীয়তা পাচারের অপরাধে স্পাভোরকে ১১ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার ইউয়ানের ব্যক্তিগত সম্পত্তি জব্দ এবং প্রত্যর্পণের দণ্ড দেওয়া হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত