খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় নিহত ১

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ১০:১৫ এএম

রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর খান জানান, ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তির মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

এসআই জাহাঙ্গীর জানান, আজ সকালে খিলক্ষেত বাজার রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি গুরুতর আহত হন। তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। খবর পেয়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

সকাল সাতটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত